ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

র‌্যাব-১১ এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম :

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৬০ কেজি গাঁজা এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন বাতাবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কে অভিযান চালায়। কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন হোটেল শাহজাহান এর সামনে এ অভিযান পরিচালিত হয়।
ফয়সাল হোসেন সুমন (৩৮), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার বাজিজখাঁ গ্রামের আব্দুল হক বেপারীর ছেলে।

সবুজ শেখ (১৯), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বর্শিবাওয়া গ্রামের রসুল শেখের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

র‌্যাব-১১ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলমান অভিযানে তারা ইতোমধ্যে ৪৭০ জনেরও বেশি অপরাধীকে গ্রেফতার করেছে। এর মধ্যে হত্যা মামলার আসামী, ধর্ষণ মামলার আসামী, জঙ্গি, আরসা সদস্য, অস্ত্রধারী ও বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধী রয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং মাদকও উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১১ জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১৩ বার পঠিত হয়েছে