ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার, অস্ত্র গুলি ও ফেনসিডিল জব্দ

প্রতিনিধির নাম :

মোঃ আশিকুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জ থেকে এক মাদক ব্যবসায়ীর (৪৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয়েছে এক বস্তা ফেনসিডিল, একটি রিভলবার ও ৫ রাউন্ড গুলি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া এলাকা থেকে উক্ত গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আব্দুল আজিজ (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার পরানদহ গ্রামের মৃত কেরামত আলির ছেলে।

ভাড়াশিমলা ইউপি সদস্য পিয়ার আলী জানান, ভোরে চৌবাড়িয়া গ্রাামের সিদ্ধেরপুকুর নামকস্থানে পাকা রাস্তার পাশে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। বিষয়টি তিনি কালিগঞ্জ থানায় জানালে সকাল সাতটার দিকে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, ওসি তদন্ত রাজীব হোসেন ও উপ-পরিদর্শক আলমগীর হোসেন ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। লাশের চোয়ালে ও গলায় দু’টি গুলির চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে একটি দেশী তৈরি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি পলিথিনের বস্তায় থাকা ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান গুলিবিদ্ধ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে চৌবাড়িয়া এলাকা থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক মাদকব্যবসায়ীর লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, চৌবাড়িয়া-খানজিয়া সীমান্ত এলাকাটি চোরাচালান রুট হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে কোন মাদক ব্যবসায়ী গ্রæপ নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে তাকে হত্যা করেছে। এ বিষয়ে আরও অধিকতর তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

তবে স্থানীয়রা জানান, সারা দেশব্যাপি মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আইনপ্রয়োগকারি সংস্থার সঙ্গে বন্দুকযুদ্ধে ওই মাদক ব্যবসায়ির মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে, নিহত আব্দুল আজিজের দুলাভাই মুকুল হোসেন সেল ফোনে জানান, বুধবার সন্ধ্যায় ইফতারির পর পরই পুলিশ পরিচয়ে আইনশৃখংলা বাহিনীর সদস্যরা তাকে তার বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। এরপর বৃহস্পতিবার সকালে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় কালিগঞ্জের চৌবাড়িয়া এলাকায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
১৭ বার পঠিত হয়েছে