ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

সাতদিনের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

প্রতিনিধির নাম :

নিজস্ব প্রতিনিধি : অবরোধ উঠিয়ে নিয়েছেন রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা। ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে চারটা থেকে কুড়িল-এয়ারপোর্টে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

এর আগে, এদিন দুপুর ১১টার পর সড়ক অবরোধ করে তারা। এতে ওই এলাকার উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তাদের দাবি ছিল— অবিলম্বে বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটের যানবাহন সব আটকে যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ সময়, শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ বলেও জানান তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১১ বার পঠিত হয়েছে