ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান Logo বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান Logo শিশু-কিশোরদের ক্ষতির অভিযোগে মেটা-স্ন্যাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন মামলা Logo তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর Logo ইয়েমেনে জ্বালানি ও অক্সিজেন সংকটে হাসপাতাল, ঝুঁকিতে রোগীরা Logo বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজ Logo ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার Logo ডিআর কঙ্গোফেরত উগান্ডার নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিন

সোমবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :

আড়াই মাসের ব্যবধানে আবার সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবনে সোমবার বিকাল সাড়ে চারটায় এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পেস উইংয়ের সদস্যরা।

প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম।

ইতালি ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সফর শেষে শনিবার রাতে ঢাকায় ফেরেন শেখ হাসিনা। বরাবর তিনি বিদেশ সফর থেকে এসে দেশে সংবাদ সম্মেলন করেন।

বিদেশ থেকে ফিরে তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদেশ সফরের বিষয়ে বক্তব্য থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্নোত্তর পর্বে গুরুত্ব পায় রাজনৈতিক ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে।

সবশেষ গত ৭ ডিসেম্বর কম্বোডিয়া সফর শেষে গণভবনে সংবাদ সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী। সেদিনও সংবাদ সম্মেলনে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান আর বিশেষ করে সৌদি আরবে খালেদা জিয়া পরিবারের কথিত বিপুল সম্পদ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

এবারও সংবাদ সম্মেলনে দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা, রায়ের অনুলিপি পেতে বিলম্বের বিষয়টি উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী কারাগারে যাওয়ার দিন প্রধানমন্ত্রী বরিশালের জনসভায় ‘লজ্জা থাকলে আর দেশের টাকা লুট করবে না’ বলে মন্তব্য করেন। তবে ১৩ ফেব্রুয়ারি ইতালিতে আওয়ামী লীগের সংবর্ধনায় প্রথমবারের মতো এই রায় নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

দণ্ড ঘোষণার ১১তম দিনে আজ রবিবারও রায়ের অনুলিপি না পাওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল ও জামিন আবেদন করতে পারেননি খালেদা জিয়া। বিএনপির পক্ষ খেকে এই বিলম্বের জন্য সরকারের হস্তক্ষেপকে দায়ী করা হচ্ছে। তবে সরকার জানিয়েছে, এই অভিযোগ ভিত্তিহীন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
১৬ বার পঠিত হয়েছে