ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

স্বাধীনতার সমর্থনে বার্সেলোনার ধর্মঘট

প্রতিনিধির নাম :

স্বাধীনতার দাবিতে কাতালুনিয়ার চলমান দাবির সমর্থনে মঙ্গলবার থেকে ধর্মঘটের আহ্বান করেছে ইউরোপের অন্যতম সেরা ফুটবল ক্লাব বার্সেলোনা এফসি।

রোববার গণভোটে এই অঞ্চলের মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। সেদিন ক্লাবটি লা লিগায় একটি ক্লোজ ডোর খেলে। খেলা পেছাতে বার্সা কর্তৃপক্ষের আবেদন গৃহীত না হওয়ায় শূন্য গ্যালারিতে খেলে দলটি।

এবার ক্লাবের সব কার্যক্রম বন্ধ করে দিয়ে স্বাধীনতার দাবিতে আন্দোলনের সঙ্গে সংহতি জানাচ্ছে মেসিদের দল। ক্লাবের পক্ষ থেকে সোমবারই এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, কাতালানিয়ার প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য বিভিন্ন ট্রেড ইউনিয়নের সমন্বয়ে গঠিত ‘টেবল ফর ডেমোক্রেসি’র ডাকা ধর্মঘটে বার্সেলোনা এফসি যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য আগামী ৩ অক্টোবর ক্লাব বন্ধ থাকবে।

স্পেনের কেন্দ্রীয় সরকারের ঠেকানোর ঘোষণার পরও গত ১ অক্টোবর গণভোট অনুষ্ঠিত হয়। এখন ওই অঞ্চলে চলছে সর্বাত্মক ধর্মঘট। বার্সার ডাকা ধর্মঘটের অংশ হিসেবে আজ ৩ অক্টোবর পুরো দিন ক্লাব বন্ধ থাকবে। পেশাদার দল বা যুব দলেরও কোনো অনুশীলন হবে না। ক্লাবের জাদুঘরও বন্ধ থাকবে এদিন। অনাকাঙ্ক্ষিত এই সিদ্ধান্তের জন্য ক্লাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
১৯ বার পঠিত হয়েছে