ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর Logo ব্রাজিল-চিলিতে ভর করে দক্ষিণ আমেরিকায় ১৯.৫১ কোটি ডলারের রপ্তানি Logo ডিসি-কমিশনারদের কার্যালয়ে ৫ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বাড়বে সাশ্রয় Logo তরুণ প্রজন্মকে সত্য-ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ Logo সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ

১৩ কার্যদিবস পর সূচক বাড়ল পুঁজিবাজারে

প্রতিনিধির নাম :

১৩ কার্যদিবস টানা পতনের পর অবশেষে সূচক বাড়ল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। বেড়েছে লেনদেনও।

সোমবার সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার  ছিল। শেষ বেলায় সূচক একটু কমলেও তা আগের দিনের তুলনায় বেশি।

ঢাকার পুঁজিবাজার ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আজ সোমবার ডিএসইতে দিনভর লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৫টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৬১ কোটি ৮০ লাখ ৯৮ হাজার টাকার।
দিন শেষে ডিএসইর ব্রডইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪১৩ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৭ পয়েন্টে।
এর আগে গত রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট কমে অবস্থান করে ৫৩৯০ পয়েন্টে। সেদিন লেনদেন হয়েছিল ৩৯৫ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬৬ কোটি ১৪ লাখ ৫১ হাজারটাকা।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি কেমিক্যালস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আরএন স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, বে-লিজিং অ্যান্ড ইনভেস্ট, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, কেয়া কসমেটিকস এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক ।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭১১ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হয়েছে ১৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

গত ২৬ এপ্রিল থেকে এক টানা সূচক কমেছে ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজারে। ২০১০ সালে ধসের পরও এতদিন টাকা সূচক কমেনি। এই পতন কেন, সেটি ভাবিয়ে তুলেছে বিনিয়োগকারীদের।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
৪৪ বার পঠিত হয়েছে