ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ১৩ সংখ্যা নিয়ে নানা অন্ধবিশ্বাস Logo চার দশকে সূর্যের অভ্যন্তরে বড় পরিবর্তন, উদ্বেগ বিজ্ঞানীদের Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ Logo ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা Logo নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার খলিলুর রহমানের Logo ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল

৭২ বিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি হলো ‘ওয়ার্নার ব্রাদার্স’

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:    স্ট্রিমিং জগতের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তিগুলোর মধ্যে অন্যতম একটি চুক্তি সম্পন্ন হলো। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে নেটফ্লিক্সের প্রতিযোগী ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং বিভাগকে ৭২ বিলিয়ন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করতে সম্মত হয়েছে।

এই চুক্তির ফলে গেম অব থ্রোনস, হ্যারি পটার, ডিসি কমিকস এবং এইচবিও ম্যাক্সের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান কনটেন্ট ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চলে যাবে নেটফ্লিক্সের হাতে। এই অধিগ্রহণ হলিউডে ক্ষমতার ভারসাম্যকে নাটকীয়ভাবে বদলে দেবে।

এতদিন নিজস্ব কনটেন্টের মাধ্যমে আধিপত্য ধরে রাখা নেটফ্লিক্স এবার ওয়ার্নার ব্রাদার্সের এক শতাব্দীর পুরনো ক্লাসিক লাইব্রেরির সঙ্গে তাদের বিশ্বখ্যাত সিরিজ যেমন- স্কুইড গেম এবং স্ট্রেঞ্জার থিংস-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজগুলোকে একত্রিত করবে। নেটফ্লিক্সের কো-সিইও টেড সারান্ডোস এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য সবসময়ই বিশ্বকে বিনোদন দেওয়া। ওয়ার্নার ব্রাদার্সের অবিশ্বাস্য লাইব্রেরি-যা ‘ক্যাসাব্ল্যাঙ্কা’ থেকে শুরু করে ‘হ্যারি পটার’ এবং ‘ফ্রেন্ডস’ পর্যন্ত বিস্তৃত-তার সঙ্গে আমাদের সংস্কৃতি-নির্ধারণকারী টাইটেলগুলোকে একত্রিত করে আমরা দর্শকদের আরও ভালোভাবে বিনোদন দিতে পারব।’

তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই বিশাল চুক্তির কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপে অ্যান্টিট্রাস্ট স্ক্রুটিনি বা বাজার নিয়ন্ত্রণের কঠোর পর্যালোচনার মুখোমুখি হতে পারে নেটফ্লিক্স। তাদের উদ্বেগ, দুই বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্মের সম্মিলন বাজারে প্রতিযোগিতা কমিয়ে দেবে। তা সত্ত্বেও, নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিওর সিনেমাগুলো সিনেমা হলগুলোতেও মুক্তি দেওয়া অব্যাহত রাখবে। এদিকে, এই চুক্তির ফলে আগামী তিন বছরের মধ্যে নেটফ্লিক্স ২ থেকে ৩ বিলিয়ন ডলার পর্যন্ত বার্ষিক খরচ সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
২ বার পঠিত হয়েছে