ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গতকাল শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ীর এইচ এম হাসিবুল ইসলাম, মীর মাহমুদ সুজন, হৃদয়, মিরাজুল মাজেদ তূর্য, হিমেল, রাজিব মোল্লা, আশিক ইসলাম, সাদিয়া, রিয়াদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আমরা যখন আন্দোলনে নেমেছি তখন বিরোধীদল আমাদের ওপর বিভিন্নভাবে আক্রমণ করেছে। আমাদের অনেক শিক্ষার্থী ভাই-বোন আহত হয়েছিল। যারা আক্রমণ করেছিল আমাদের ওপর তাদের নামে মামলা হলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে,কেও পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাদের গ্রেপ্তার করছে না পুলিশ। আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে অনুরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র-গণ আন্দোলনের নেতৃবৃন্দ। এছাড়া ফ্যাসিবাদের দোসররা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের কাছে স্থান না পায় সেটির জন্য রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে অনুরোধ করেন তারা।

মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, উন্নত দেশগুলো উন্নত হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে। রাজনীতি যদি ঠিকঠাক মতো না চলে, রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য না হয়, মানুষের মঙ্গলের জন্য যদি রাজনীতি না হয়, তাহলে সেই রাজনীতি মানুষের কল্যাণ তো আনেই না, বরং উল্টা কাজ করে। মানুষের ক্ষতি করে। ঠিক যেমন শেখ হাসিনা…১৭ বছর বাংলাদেশের অনেক ক্ষতি করেছে। আমাদের কাউকে ভোট দিতে দেয় নাই। মানুষের ভোটাধিকার হরণ করেছে। আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, গুম করেছে, মিথ্যা মামলায় জেলে ভরেছে। তোমাদেরও জেলে ভরেছে।

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলাকে শেষ করে দেওয়া হয়েছে। জেলায় ভয়াবহ মাদকের বিস্তার ঘটেছে। খেলাধুলা এবং কালচারাল অনুষ্ঠান নেই বললেই চলে। রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থা ছিল সেখানেও রাজনীতি ঢুকেছিল তাই এমন অবস্থা। রাজবাড়ীতে অনেক সমস্যা রয়েছে। এগুলো একদিনে সমাধান করা যাবে না। এই সমস্যা সমাধানে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
৬ বার পঠিত হয়েছে