ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

বাসায় ডিপজল, পরবর্তী চিকিৎসা ২১ দিন পর

প্রতিনিধির নাম :

ঢাকা: বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ২৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টে সফল অস্ত্রোপচারের ৫দিন পর রোবরাব (১ অক্টোবর) বাসায় ফিরেছেন তিনি।

এক ফেসবুক স্ট্যাটাসে  ডিপজল কন্যা অলিজা মনোয়ার জানিয়েছেন, ‘বাবা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাসাতেও ফিরেছেন। এখন তিনি বিশ্রামে আছেন। ২১ দিন পরে বাবার হার্টের পরবর্তী চিকিৎসা শুরু হবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর সকালের দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। তার ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসকদের পরামর্শে সেদিনই বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

ডিপজল ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। মুক্তির অপেক্ষায় তার ‘কোটি টাকার প্রেম’ও ‘দুলাভাই জিন্দাবাদ’নামে দুটি সিনেমা রয়েছে। এর মধ্যে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’সিনেমাটির কাজ শেষ হয়েছে।

ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ সিনেমার প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে।এ সিনেমায় ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। অনি-বনি কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করছেন বাপ্পি চৌধুরী-শিরিন শিলাসহ অনেকে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭
১৮ বার পঠিত হয়েছে