1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

ভারতের সঙ্গে ‘জিততে জিততে হারে’র হতাশা ভুলতে চায় বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

কখনো শেষ ওভার, কখনো শেষ বল। ভারতের বিপক্ষে বারবার শেষে গিয়ে ভরাডুবি করছে বাংলাদেশ। একই দলের বিপক্ষে বারবার একই ব্যর্থতা মানসিক বাঁধার ইঙ্গিতই দেয়। বাংলাদেশের ক্রিকেটাররাও সেটা জানেন। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও সহজ জয়ের পথে থাকা বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। দলের অবশ্য সে হতাশা নিয়ে বসে থাকার উপায় নেই। টেস্ট সিরিজ শুরু হয়ে যাচ্ছে এ সপ্তাহেই। এখন সেখানেই মনোযোগ দিতে চায় বাংলাদেশ। ইন্দোরে সিরিজের প্রথম ম্যাচের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আজ সংবাদমাধ্যমের সঙ্গে দলের প্রস্তুতি নিয়ে কথা বলতে এসেছিলেন শেষ টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়া মোহাম্মদ মিঠুন। টেস্টের প্রস্তুতির কথা বলতে এসেও তাই রোববারের হার নিয়ে কথা বলেছেন এই ব্যাটসম্যান, ‘যদি পেছনে তাকাই, এই সফরের আগে কেউ আশা করেনি যে আমরা টি-টোয়েন্টিতে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে দেব। তবে আমাদের বিশ্বাস ছিল। আমরা যখনই মাঠে নামি জেতার জন্যই নামি। প্রতিপক্ষ কঠিন হোক আর সহজ হোক। কখনো হয় কখনো হয় না। আমাদের আত্মনিবেদনে কিন্তু ঘাটতি নেই। টি-টোয়েন্টি সিরিজ শেষ, অবশ্যই আমরা হতাশ। ম্যাচ জিততে জিততে হেরে গেছি ভারতের কাছে, এটা অনেকবার হয়েছে। বারবার হয় আমাদের সঙ্গে। এটা নিয়ে আমরা হতাশ। তবে ওটা ভুলে কীভাবে টেস্টে ভালো করতে পারি সেদিকে মনোযোগ দিচ্ছি।’টেস্টে ভালো করতে চাইলেও সেটা বাস্তবে কতটা রূপ দেওয়া যাবে এ নিয়ে সন্দেহ আছে। ভারতের মাটিতে অন্য কারও টেস্টে জয়ের স্বাদের কথা স্মরণ করতে দুই বছর পেছাতে হচ্ছে। অস্ট্রেলিয়ার পর আর কেউ পারেনি সেটা করতে। সিরিজ জয় তো অর্ধ যুগ আগের খবর। মিঠুনও কাজটা যে কঠিন সেটা স্বীকার করে নিয়েছেন, ‘আমরা সবাই জানি, ওদের দল কত শক্তিশালী। বিশেষ করে ওদের স্পিনের বিপক্ষে কীভাবে ব্যাটিং করব সেটা নিয়ে বেশি ভাবছি। পেস বোলারদের চেয়ে ওদের স্পিনারদের সামলানো বেশি কঠিন হবে, এমন অনুভব করছি। কারণ, প্রথম এক-দুই দিন ব্যাটিংয়ের জন্য সহায়ক থাকে। তৃতীয় দিন থেকে স্পিনাররা সহায়তা থাকে। সেটা কীভাবে সামলাতে পারি এর জন্য টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে কাজ করছি আমরা।’

এ কারণেই প্রতিপক্ষ নিয়ে নয়, নিজেদের নিয়েই ভাবছে বাংলাদেশ, ‘ওদের দুর্বল দিক খুঁজে বের করার চেয়ে নিজেদের শক্তির জায়গা নিয়ে বেশি ভাবছি। ভারতের মাটিতে কোনো দলই সুবিধা করতে পারেনি। আমরা চেষ্টা করছি কীভাবে এখানে ভালো ক্রিকেটটা খেলতে পারি। ওদের দুর্বলতা খুঁজতে গিয়ে আমার মনে হয় আমাদের মনোযোগ, প্ল্যান ওটা থেকে মনে হয় দূরে সরে যাব।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews