ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ জব্দ Logo ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড় Logo পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর Logo কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর Logo নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি Logo কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প Logo ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ Logo জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ

নোটিশ প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: আওয়ামী লীগ

প্রতিনিধির নাম :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার না করলে আইনগত ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই নোটিশ পাঠিয়েছেন খালেদা জিয়া। বিদেশে খালেদা জিয়ার সম্পদের যে তথ্য প্রধানমন্ত্রী দিয়েছেন, এজন্য ক্ষমা চাইতে বলা হয়েছে উকিল নোটিশে।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

ফখরুল বলেন, সম্প্রতিকালে প্রধানমন্ত্রী জিয়া পরিবার নিয়ে যে সকল অভিযোগ উত্থাপন করেছেন এসব অভিযোগ প্রমাণ করতে না পারলে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেছিলাম। অত্যন্ত দুঃখজনক হলেও তারা মুখে বিভিন্ন কথা বললেও অভিযোগ প্রমাণ করতে কোনো প্রকার তথ্য উপস্থাপন করতে পারেননি। এ কারণে আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭
২০ বার পঠিত হয়েছে