ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভোলায় ১৬ লাখ টাকার গাঁজাসহ দুই ব্যক্তি আটক Logo দক্ষিণ সড়আফ্রিকায়ক দুর্ঘটনায় নিহত ২১ Logo শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির Logo গাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

আমির-আজহারকে নিয়ে পাকিস্তানের ওয়ানডে দল

প্রতিনিধির নাম :

হাঁটুর ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের। আগামী ৬ জানুয়ারি নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হবে। সেই সিরিজকে সামনে রেখে শনিবার ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ১৫ সদস্যের দল ঘোষণা করে।

ইমাদ না থাকলেও ইনজুরির কাটিয়ে দলে ফিরেছেন মোহাম্মদ আমির ও আজহার আলি। ইনজুরির কারণে এর আগে শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারেননি এই দুজন।

এদিকে পিঠের চোটের কারণে বাঁহাতি পেসার উসমান খান এবং পায়ের চোটের কারণে পেসার জুনায়েদ খানও ১৫ সদস্যের দলে জায়গা পাননি। আজহারকে জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন ওপেনার আহমেদ শেহজাদ।

ইমাদ না থাকায় অনুমিতভাবেই দলে জায়গা করে নিয়েছেন স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। এছাড়া জাতীয় দলের হয়ে ২০১৫ সালের নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা পেস বোলিং অলরাউন্ডার আমির ইয়ামিন ফিরেছেন দলে।

পাকিস্তানের ওয়ানডে দল:
সরফরাজ আহমেদ, আজহার আলি, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, হাসান আলি, আমির ইয়ামিন ও রুম্মান রইস।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
২৪ বার পঠিত হয়েছে