ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ Logo সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ Logo দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছাল Logo রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় সমন্বিত উদ্যোগের তাগিদ Logo অসুস্থ জীবন খান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা Logo উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীকে ছুরিকাঘাত, গ্রেফতার অভিযুক্ত Logo এলপিজির নির্ধারিত দাম বজায় রাখতে বাজার নজরদারি জোরদার হবে: তথ্য উপদেষ্টা Logo জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন তারেক রহমান Logo স্যান্ডপেপারগেট তদন্ত পুনরায় শুরুর সম্ভাবনা নাকচ ক্রিকেট অস্ট্রেলিয়ার Logo পাথর নিক্ষেপের অভিযোগ, ইসরাইলি গুলিতে ১৪ বছরের কিশোর নিহত

ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন ঝন্টু আর নেই

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্টার : বৃহত্তর গলাচিপা থানা (গলাচিপা-দশমিনা-রাঙ্গাবালী) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং গলাচিপা পৌরসভার রূপনগর এলাকার বাসিন্দা মো. তহসিন মোক্তারের ছোট ছেলে জসিম উদ্দিন ঝন্টু আর নেই। হঠাৎ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৭ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নেওয়ার পথে গলাচিপা পৌর ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সর্ব মহলে নেমে আসে শোকের ছায়া।

জসিম উদ্দিন ঝন্টু দীর্ঘ দিন ধরে সততা ও নিষ্ঠার সাথে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি গলাচিপা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি একজন দক্ষ ও পরিশ্রমী নেতা ছিলেন। সততা ও নৈতিক আদর্শের জন্য তিনি সকলের বিশ^াস, আস্থা ও ভালবাসা অর্জন করেছিলেন। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোকাহত হয়েছেন।

বুধবার বেলা ১১টায় পৌরসভার জৈণপুরী পীরসাহেব খানকা মাঠে মরহুমের প্রথম জানাজা নামাজ এবং দুপুর ১২টায় গ্রমের বাড়ি চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামের দারোগা বাড়ির ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
৪৮ বার পঠিত হয়েছে