ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

চিলমারীতে ভাসমান বার্জডিপো স্থায়ী করণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :

হাবিবুর রহমান: কুড়িগ্রামের চিলমারীতে প্রায় ৫ বছর ধরে তেলশূণ্য ভাসমান দুটি বার্জ ডিপো, অলজ ও অবহেলায় পড়ে থাকায় এটি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন ট্যাংকলরি শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক সরদার, সহ-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদসহ চিলমারির সকল সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

কুড়িগ্রাম জেলা তথা উত্তারাঞ্চলের কৃষদের মাঝে, নদী পথে কম খরচে ডিজেল সরবরাহের জন্য ১৯৮৯ সালে চিলমারী উপজেলার নদী বন্দর এলাকায় এ বার্জ ডিপো দুটি স্থাপন করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। স্থাপনের পর থেকে ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে ডিজেল সরবরাহ করে আসলেও নদের নাব্যতা সংকটের অজুহাতে ২০২০ সালের জানুয়ারি থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট দফতর।

তারপর থেকে ডিপো দুটিতে একবারের জন্যও আসেনি তেল বলে জানান ট্যাংক ও লরি শ্রমিকরা। মানববন্ধন শেষে চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনটি সকল সদস্যবৃন্দ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
৩ বার পঠিত হয়েছে