ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪ Logo নোবেল রসায়নে স্বীকৃতি পেল ওষুধ তৈরির যুগান্তকারী ‘কাইরাল’ গবেষণা Logo সড়কে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে নতুন ফেডারেশন কার্যকর ভূমিকা রাখবে: রিজভী Logo ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা ও বাণিজ্য সহযোগিতা জোরদারে মাহ্দী আমিনের বৈঠক Logo ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক Logo বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন মেসি Logo রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক Logo ৭ অক্টোবরের বার্ষিকীতে গাজায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ২ Logo শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান Logo চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি

জেলা সদর ও পরশুরাম উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা, ৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার ও পিকআপসহ ৪ জনকে আটক করেছে এসআরবি।

এসআরবি-৭ সূত্র জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ১২টায় জেলার পরশুরাম উপজেলার পাগলীরকুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজেশপুর বাজার থেকে সুবার বাজারগামী সড়কের নোয়াপাড়া মসজিদের উত্তর পাশ থেকে পালানোর চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন- মো. ইয়াকুব (৪৫) ও আবু বক্কর সিদ্দিক (৪৮)। পরে তাদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০ কেজি গাঁজা, ৮৯৫ পিস ইয়াবা ও ১০ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৮০ হাজার টাকা।

এসআরবি আরো জানায়, এছাড়া বুধবার সকালে ফেনী সদরের পশ্চিম রামপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ তল্লাশি করা হয়। পালানোর চেষ্টা করলে চালক মো. শাহেদ আলী রিমন (২২) ও আলাউদ্দিন সোহাগ (২০) কে আটক করা হয়। পরে পিকআপের পেছনে থাকা দু’টি প্লাস্টিকের বস্তা থেকে ১৩ বান্ডেলে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ২ লক্ষ ৯০ হাজার টাকা। এ সময় পিকআপটিও জব্দ করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন বাসস’কে জানান, আটক চারজন, উদ্ধার মাদকদ্রব্য ও জব্দ করা পিকআপ সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৪৯ মিনিট আগে
৯ বার পঠিত হয়েছে