ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী Logo জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪

আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রতিনিধির নাম :

নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল চারটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হবে।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। তবে বৈঠকে কোন কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

গত মঙ্গলবার উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, ঘোষণাপত্র নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সরকার। অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে ঘোষণাপত্র নিয়ে কথা হয়েছে। অধিকাংশ বিষয়ে তারা একমত। তবে কিছু জায়গায় ভিন্ন মত রয়েছে। সর্বদলীয় বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতেই একটি দলিল তৈরি করা হবে।

গত ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছিল। ঘোষণাপত্র প্রকাশের আগের দিন রাতে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়। এরপর সেদিন রাতে দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, শহীদ মিনারে সেই কর্মসূচি থেকে ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। এরপর গত ৯ জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করবে সরকার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
১২ বার পঠিত হয়েছে