ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী Logo জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজির উদ্দিন আহমেদ এর দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম :

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা নজির উদ্দিন আহমেদ এর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার মাছখুড়িয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসাইন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ঠাকুরগাঁও পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ওকত আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার মীরা নাথ গৌসামী , ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ টি এম মাহবুব, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি উজ্জ্বল হোসেন , ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা নজির উদ্দিন আহমেদ মাছখুড়িয়া গ্ৰামে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম নজির উদ্দিন আহমেদ দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
১৫ বার পঠিত হয়েছে