1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
হরমুজ প্রণালি খোলায় জিনপিং ‘খুব খুশি’: ট্রাম্প ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস যে দুই শর্তে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান শর্তসাপেক্ষে হরমুজ খোলা আছে: ইরান কৃষকদের স্বাবলম্বী করতে সরকার নিরলস কাজ করছে: কুমিল্লায় কৃষিমন্ত্রী লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কৃষি অর্থনীতিকে ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার: নববর্ষের শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জনের কেউ বেঁচে নেই

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক নিউজ: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর এবার ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এয়ার অ্যাম্বুলেন্সে মোট ৬জনের কেউ বেঁচে নেই। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩১ জানুয়ারি) ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় একটি ছোট বিমান।স্থানীয় সময় সন্ধ্যায় একটি শপিং মলের কাছাকাছি ভূপাতিত হয় উড়োযানটি।

পতনের পরপরই হয় বিস্ফোরণ। আগুন ধরে যায় পাশের বেশ কয়েকটি বাড়ি এবং গাড়িতে। লেয়ারজেট ফিফটি ফাইভ বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফিলাডেলফিয়া থেকে মিসৌরির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। চার মাইলেরও কম দূরত্ব পাড়ি দেয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়।

জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে যে তাদের বিমানে থাকা চারজন ক্রু সদস্য, একজন শিশু রোগী এবং রোগীর সহকারীর মধ্যে কেউ বেঁচে নেই। ভয়াবহ এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews