ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ জব্দ Logo ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড় Logo পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর Logo কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর Logo নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি Logo কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প Logo ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ Logo জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ

১৭ বছর পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ভোটাররা

প্রতিনিধির নাম :

পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। প্রচন্ড শীত ও কুয়াশাকে উপেক্ষা করে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

দীর্ঘ ১৭ বছর পর পৌরসভা নির্বাচনে এই পৌরসভার ভোটাররা তাদের পছন্দের চেয়ারম্যান এবং যোগ্য কাউন্সিলর বেছে নেবেন। তাই আনন্দে উচ্ছ্বসিত বোদাবাসী। উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে এই পৌরসভায় ভোট গ্রহণ চলছে । পৌরসভার ৯ টি ভোটকেন্দ্রে ১৩ হাজার ১’শ চৌষট্টি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে ৯ টি ওয়ার্ডের সাধারন সদস্য পদে ৬০ জন, সংরক্ষিত মহিলা তিনটি ওয়ার্ডের জন্য ২৪ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে মেয়র পদে সরকার দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ওয়াহেদুজ্জামান সূজা। তিনি বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বোদা উপজেলা বিএপির সাংগঠনিক সম্পাদক হকিকুল ইসলাম বিশ দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন হাসান বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্রভাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ২০০১ সালে পঞ্চগড়ের বোদা কে পৌরসভা ঘোষণা করে সরকার । সীমান্ত জটিলতার কারণে এই পৌরসভায় এতদিন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
৮ বার পঠিত হয়েছে