ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী Logo জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪

স্থগিত হলো সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর

প্রতিনিধির নাম :

 খেলাধুলা ডেস্ক:   আরও একবার স্থগিত হলো সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ২০২৬ সালে আসরটি আয়োজন হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থাটি।

চলতি বছর জুনের শেষ দিকে শুরু হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। সেই অনুযায়ী দুই মাস বাকি থাকলেও ভেন্যু ও সূচি নির্ধারণ করা হচ্ছিল না। তাতে শঙ্কা বাড়ছিল। শেষ পর্যন্ত আসরটি ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত এলো।

আগামী বছর পর্যন্ত আসরটি স্থগিত করলেও কবে, কোথায় আসরটি অনুষ্ঠিত হবে, তা জানায়নি সাফ। ২০২৬ সাল বিশ্বকাপের বছর বিধায় বিশেষ গুরুত্ব দিয়ে পরবর্তীতে জানানো হবে বলে জানায় সংস্থাটি।

এ পর্যন্ত সাফের ১৪টি আসর মাঠে গড়িয়েছে। ভারত চ্যাম্পিয়ন হয়েছে সর্বোচ্চ ৯বার এবং মালদ্বীপ ২ বার। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা একবার করে পেয়েছে শিরোপার স্বাদ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
২৭ বার পঠিত হয়েছে