ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

বন্ধ হলো উইন্ডোজ ১০-এর সকল ধরণের সাপোর্ট

প্রতিনিধির নাম :

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শেষ হলো উইন্ডোজ ১০ এর সাপোর্ট। মাইক্রোসফট জানিয়েছে, এর পর ব্যবহারকারীরা আর কোনো নিরাপত্তা আপডেট, বাগ ফিক্স বা কাস্টমার সার্ভিস পাবেন না। যদিও পিসি স্বাভাবিকভাবে চালু থাকবে, কিন্তু নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়বে। উইন্ডোজ ১০ চালু হয় ২০১৫ সালে জুলাইতে। তবে উইন্ডোজের অন্যান্য ভার্সনের মতো এটি শুরুতেই জনপ্রিয় পায়নি। আপডেট বাগ, ড্রাইভার সমস্যা ও পুরোনো উইন্ডোজ ৭-এর ব্যবহারকারীরা আপগ্রেড নিয়ে দ্বিধায় ছিলেন।

তবে বছরের পর বছর নিয়মিত আপডেটে উইন্ডোজ ১০ হয়ে ওঠে বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেম। মিলিয়ন ব্যবহারকারী এই সিস্টেমের পরিচিত লেআউট ও পারফরম্যান্সের কারণে এটিকে ব্যবহার করছেন। উইন্ডোজ ১১-এ আপগ্রেড করা নিরাপত্তা, হার্ডওয়্যার সাপোর্ট এবং বিল্ট-ইন এআই ফিচারের সুবিধা দেয়। মাইক্রোসফট এখনই সিস্টেমের কম্প্যাটিবিলিটি পরীক্ষা করে উইন্ডোজ ১১-এ আপগ্রেড করার পরামর্শ দিয়েছে। যাদের কম্পিউটার উইন্ডোজ ১১-এর জন্য প্রস্তুত নয়, তারা প্রোগ্রামের মাধ্যমে সীমিত সময়ের জন্য নিরাপত্তা আপডেট পেতে পারেন।

তবে এর জন্য প্রতি দুই মাসে পর পর একবার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করতে হবে। পুরোনো ডেস্কটপ যুগ থেকে ক্লাউড-ইন্টিগ্রেটেড সময়ের পথে যাত্রা শুরু করার ভারসাম্য রক্ষা করায় উইন্ডোজ ১০ স্মরণীয় হয়ে থাকবে। এটি গেমিং, অফিস ও অন্যান্য কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
১৭ বার পঠিত হয়েছে