ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পাকিস্তানে স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে লাহোর চেম্বারের বৈঠক Logo ‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে নিজের ভূমিকার পক্ষে সাফাই সাদারল্যান্ডের Logo ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, গ্রেফতার ৩ Logo ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইলের ভয়াবহ সংক্রমণ, দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না বুড Logo বৈশ্বিক বাজারে প্রাণিসম্পদকে নির্ভরযোগ্য ব্র্যান্ড করার প্রত্যয় প্রধানমন্ত্রীর Logo খাটের নিচে ২০ কেজি গাঁজা, ঝিনাইদহে যুবক গ্রেফতার Logo গাজায় সন্তান জন্মদানে বাধা দেওয়ার অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে: অ্যামনেস্টি Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতা পেলেন তিন উপসচিব Logo দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo রাস আল খাইমাহতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

আজ ঢাকাসহ ৫ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন চূড়ান্ত প্রক্রিয়া আরও গতিশীল হচ্ছে। এর অংশ হিসেবে আজ সোমবার (২৭ অক্টোবর) ঢাকাসহ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বৈঠকে শুধুমাত্র মনোনয়নপ্রত্যাশীরাই উপস্থিত থাকতে পারবেন, কোনো অনুসারী বা নেতাকর্মীকে সঙ্গে নেওয়া যাবে না।

এর আগে রোববার (২৬ অক্টোবর) চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিকাল চারটা থেকে শুরু হওয়া এই সভা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে অংশ নেন পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী।

বৈঠকে তারেক রহমান বলেন, “আসন্ন নির্বাচনে যাকেই দল মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা প্রকৃত বিএনপি কর্মী, তারা কখনো বিএনপিকে ভাঙতে দেবেন না।” তিনি আরও নির্দেশ দেন, প্রার্থী ঘোষণার পর প্রত্যেককে নিজ নিজ আসনে ফিরে গিয়ে স্থানীয় সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে নির্বাচনী কার্যক্রম শুরু করতে হবে, কারণ দলীয় ঐক্যই হবে বিজয়ের মূল শক্তি।

রোববারের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

খুলনা জেলার কয়েকজন মনোনয়নপ্রত্যাশী জানান, শনিবার রাত থেকেই কেন্দ্র থেকে ফোন পেতে শুরু করেন তারা। খুলনার ছয়টি আসন থেকে অন্তত ২০ জন সম্ভাব্য প্রার্থী ঢাকায় যাচ্ছেন, আর বিভাগের ৩৬টি আসন থেকে শতাধিক প্রার্থী বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

চট্টগ্রাম–৩ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন বলেন, “তারেক রহমানের নির্দেশনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি যাকেই মনোনয়ন দেবেন, আমরা সবাই মিলে তার পক্ষেই কাজ করব। তার নেতৃত্বই আমাদের ঐক্যের প্রতীক।”

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
১৮ বার পঠিত হয়েছে