ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী Logo জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪

শেয়ারবাজারে বড় পতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট

অর্থনীতি ডেস্ক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমার পাশাপাশি প্রধান সূচকগুলোতেও উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ৩৯০টি কোম্পানির মোট ২৩ কোটি ৯২ লাখ ৪২ হাজার ২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩১ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৩২০ টাকা।

দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৩১ দশমিক ৮৪ পয়েন্ট কমে ৫,০০৯ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৯১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১,৯১৯ দশমিক ৯৮ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস ৩৫ দশমিক ২৫ পয়েন্ট কমে ১,০১৩ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১০টির, কমেছে ৩৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো— সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রবি আজিয়াটা লিমিটেড, খান ব্রাদার্স পিপি, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাইনপুকুর সিরামিকস, ইনটেক লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক পিএলসি।

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে সিটি ইন্স্যুরেন্স, বাটা সু ও হাওয়া অয়েল।

অন্যদিকে দর কমার শীর্ষ তালিকায় রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, দুলামিয়া কটন, এসএস স্টিল, নর্দার্ন জুট, প্রাইম ব্যাংক, পিডিএল, সার্প ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স ও এনবিএল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
৫৬ বার পঠিত হয়েছে