1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
নিজামউদ্দীন কায়সারকে দলে ফেরানোর দাবি কুমিল্লা বিএনপি নেতাকর্মীদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু আরপিসিসি প্রশাসক হিসেবে যোগদান করলেন মাহফুজ উন নবী চৌধুরী ডন প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের আজ পবিত্র শবে কদর দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ

তেলেই দূর হবে চুলের সব সমস্যা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

অনেকের চুল অকালে ঝরে যায়/পেকে যায়। কারও আবার খুশকির সমস্যা। কারও চুল বেশি রুক্ষ কারও বা তৈলাক্ত। এর সব সমাধানই তেলের মাধ্যমে সম্ভব। যেমন নারকেল তেল। এতে ফ্যাটি অ্যাসিড থাকার কারণে কন্ডিশনারের কাজও করে। একই সঙ্গে চুল থাকে নরম। সামান্য গরম করে মাথার তালুতে ভাল করে মাসাজ করে নিন। আধঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

ক্যাস্টর অয়েল কাজ করে চুলের গোড়া মজবুত করতে। অল্প নারকেল তেল বা জলপাইয়ের তেল সঙ্গে এর কয়েক ফোঁটা মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে সারা রাত রেখে দিন। পরের দিন সকালে শ্যাম্পু করে নিন। সপ্তাহে এক বার ১-২ টেব্‌ল চামচ জলপাইয়ের তেল চুলে ভাল করে লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। পরে ঠাণ্ডা পানিতে চুল ধুয়ে নিলেই হল।

সরিষার তেলের সঙ্গে জবা ফুল, মেথি আর আমলকী ফুটিয়ে নিয়ে ঠাণ্ডা করে নিন। তার পর এই তেল চুলে নিয়মিত লাগালে চুল পড়া, কম বয়সে পেকে যাওয়ার হাত থেকে রেহাই পেতে পারেন। কারি পাতা চুলের গোড়া মজবুত করে। নারকেল তেলের সঙ্গে কারি পাতা আঁচে বসান। ফুটতে শুরু করলে পেঁয়াজ দিয়ে দিন। এই তেল-কারি পাতা-পেঁয়াজের মিশ্রণ ৪০ মিনিট টগবগ করে ফুটলে নামিয়ে ঠাণ্ডা করে ব্যবহার করুন।

খুশকির জন্য লেবুর রস এবং জল একসঙ্গে মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে রাখুন বেশ খানিকক্ষণ। তার পর গরম তেল দিয়ে মাসাজ করে শ্যাম্পু করে নিন। এতে খুশকিও উধাও হবে। নারিকেল তেলের সঙ্গে আমলকী, মেথি ভাল করে ফুটিয়ে চুলে লাগিয়ে নিন। এর পর বেশ খানিকক্ষণ গরম জলে ভেজানো তোয়ালে নিংড়ে চুল মুড়ে রাখুন। এ ভাবে ১৫-২০ মিনিট অন্তর দু’-তিন বার করলে চুল পড়া থেকে রেহাই পাবেন।

নারকেল তেল, একটা গোটা ডিম আর কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে ভাল করে ফেটিয়ে চুলে লাগিয়ে রাখুন। ৩০-৪৫ মিনিট পর চুল শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে নিন। এতে চুল নরম হবে।তিলের তেল এবং সরিষার খোল একসঙ্গে ফুটিয়ে নিন। উষ্ণ অবস্থায় তেল চুলে লাগান। নিয়মিত এই তেল ব্যবহার করলে চুলের সৌন্দর্য বাড়বে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews