ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অপ্রয়োজনীয় সিজার বন্ধে বেসরকারি ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ Logo লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ জব্দ Logo ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড় Logo পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর Logo কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর Logo নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি

গণতন্ত্র নয়, বিএনপি রাজাকার উদ্ধার আন্দোলন করবে: ইনু

প্রতিনিধির নাম :

গণতন্ত্র নয়, বিএনপি রাজাকার উদ্ধার আন্দোলন করবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, গণতন্ত্র উদ্ধারের কথাটি বিএনপির শুধুই মুখের কথা। আসল কথাটা হলো গণতন্ত্র উদ্ধারের নামে তারা বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী এবং জামায়াতকে রক্ষা ও উদ্ধারের আন্দোলন করবেন। আজ কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি গত ৯ বছরেও নির্বাচনকালীন সময়ের একটা স্থায়ী সাংবিধানিক সমাধানের প্রস্তাব দিতে পারেনি। আসলে এই প্রস্তাবের আড়ালে তারা নির্বাচন, গণতন্ত্র, সহায়ক সরকার ও সংলাপের মুখোশ পরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। অতীতেও তারা এই কাজ করেছে।

এ সময় জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
৭৯ বার পঠিত হয়েছে