ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব প্রতিনিধি

শ্রীলঙ্কায় মদ্যপ চালকের ট্রাকচাপায় ৬ জনের মৃত্যু

প্রতিনিধির নাম :

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছে মদ্যপ অবস্থায় এক ট্রাক চালক মানুষের ভিড়ের ওপর গাড়িটি উঠিয়ে দিলে অন্তত ছয় জনের মৃত্যু ও আরও সাত জন আহত হয়। এ সময় তারা বৌদ্ধ ধর্মীয় উৎসব উপলক্ষে বিনামূল্যে খাবারের জন্য অপেক্ষা করছিল।

দেশটির পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ জানায়, ৪২ বছর বয়সী ট্রাক চালক রোববার গভীর রাতে কলম্বোর উপকণ্ঠ মীগোদা এলাকায় এই দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে তাকে গ্রেফতার করা হয় এবং পরীক্ষায় তার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

হতাহতরা বৌদ্ধ ধর্মীয় উৎসব ‘ভেসাক’ উপলক্ষে বিতরণ করা খাবার গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।

শ্রীলঙ্কায় প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ২ ঘন্টা আগে
১৮ বার পঠিত হয়েছে