ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo পাকিস্তানে স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে লাহোর চেম্বারের বৈঠক Logo ‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে নিজের ভূমিকার পক্ষে সাফাই সাদারল্যান্ডের Logo ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, গ্রেফতার ৩ Logo ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইলের ভয়াবহ সংক্রমণ, দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না বুড Logo বৈশ্বিক বাজারে প্রাণিসম্পদকে নির্ভরযোগ্য ব্র্যান্ড করার প্রত্যয় প্রধানমন্ত্রীর Logo খাটের নিচে ২০ কেজি গাঁজা, ঝিনাইদহে যুবক গ্রেফতার Logo গাজায় সন্তান জন্মদানে বাধা দেওয়ার অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে: অ্যামনেস্টি Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতা পেলেন তিন উপসচিব Logo দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা: যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালী এলাকায় দুটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। শুক্রবার সংস্থাটি জানায়, সাম্প্রতিক সময়ে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য এটি নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে এই নৌপথটি সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পথ দিয়ে পরিবহন করা হতো।

প্রতিবেদন অনুযায়ী, তেহরান বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং অনুমতি ছাড়া প্রণালীতে প্রবেশের অভিযোগে কয়েকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জবাবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোকে ঘিরে পাল্টা অবরোধ আরোপ করে, যাতে দেশটি তেল রপ্তানি করতে না পারে।

প্রথম জাহাজটিতে হামলার পর জাহাজটিতে অল্প সময়ের জন্য আগুন ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা।

জাহাজটি হরমুজ প্রণালী থেকে বেরিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। পরে সেটি আবার যাত্রা শুরু করতে সক্ষম হয়। তবে জাহাজটির কোথা থেকে যাত্রা শুরু হয়েছিল বা কোথায় যাচ্ছিল, সে বিষয়ে সংস্থাটি বিস্তারিত জানায়নি।

এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বদিকে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে আঘাত করা হয়েছে বলে খবর আসে। ওই জাহাজের সব নাবিক নিরাপদে আছেন এবং কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনাগুলো কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
৪৫ বার পঠিত হয়েছে