ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর Logo ফটিকছড়ির নাজিরহাট ভূমি কার্যালয়ে ঘুষ-হয়রানির অভিযোগ Logo পাহারাদার থেকে কোটিপতি! রামু সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী তোফাইলের অদৃশ্য সাম্রাজ্য Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি শনিবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ চালান। দেশ স্বাধীন হওয়ার পর ঐতিহাসিক দিনটিকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হচ্ছে।

মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিন বাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করবেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১৫ মিনিট আগে
১ বার পঠিত হয়েছে