ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পাকিস্তানে স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে লাহোর চেম্বারের বৈঠক Logo ‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে নিজের ভূমিকার পক্ষে সাফাই সাদারল্যান্ডের Logo ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, গ্রেফতার ৩ Logo ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইলের ভয়াবহ সংক্রমণ, দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না বুড Logo বৈশ্বিক বাজারে প্রাণিসম্পদকে নির্ভরযোগ্য ব্র্যান্ড করার প্রত্যয় প্রধানমন্ত্রীর Logo খাটের নিচে ২০ কেজি গাঁজা, ঝিনাইদহে যুবক গ্রেফতার Logo গাজায় সন্তান জন্মদানে বাধা দেওয়ার অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে: অ্যামনেস্টি Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতা পেলেন তিন উপসচিব Logo দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo রাস আল খাইমাহতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে নিজের ভূমিকার পক্ষে সাফাই সাদারল্যান্ডের

খেলাধুলা ডেস্ক

২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপার-কাণ্ড’ তদন্তে নিজের ভূমিকার পক্ষে সাফাই দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাবেক প্রধান জেমস সাদারল্যান্ড। তবে নতুন করে আলোচনায় আসা ওই ঘটনা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে আবারও বিভক্ত করে ফেলা সংকট সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে তৃতীয় টেস্ট চলাকালে বল টেম্পারিং কেলেঙ্কারি সামনে আসার সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে ছিলেন সাদারল্যান্ড। পরে সিএর পরিচালিত তদন্তে ঘটনার দায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং স্যান্ডপেপার দিয়ে বলের আকৃতি পরিবর্তন করা খেলোয়াড় ক্যামেরন ব্যানক্রফটের ওপর চাপানো হয়।

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা চলতি মাসে প্রকাশিত তাঁর আত্মজীবনীতে দাবি করেন, পুরো দলই ওই ঘটনা সম্পর্কে জানত। ওয়ার্নার ও ব্যানক্রফটও তাঁর দাবির সমর্থনে কথা বলায় পুরোনো বিতর্ক নতুন করে সামনে আসে।

এর পরিপ্রেক্ষিতে বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স জোরালোভাবে অস্বীকার করেন যে, তিনি কিংবা সে সময়ের বোলিং বিভাগের সদস্য মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন ওই পরিকল্পনা সম্পর্কে জানতেন।

সাদারল্যান্ড বলেন, ‘বিষয়টি অন্যভাবে সামলানো যেত বা উচিত ছিল কি না, তা নিয়ে আমি পেছনে ফিরে ভাবি না।’

ওই সংকটের পর দায়িত্ব ছেড়ে বর্তমানে গলফ অস্ট্রেলিয়ার প্রধানের দায়িত্বে থাকা সাদারল্যান্ড ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকাকে বলেন, ‘সামনে যে পরিস্থিতি ও তথ্য ছিল, তা বিবেচনায় নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘সময়টা কঠিন ছিল এবং ব্যক্তিগতভাবে আমার জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। অন্যদের হয়ে আমি কথা বলতে চাই না। তবে জানি, অনেকের কাছেই সময়টা কঠিন ছিল।’

সাদারল্যান্ড বলেন, ‘আমি মনে করি, এখন আমি এসবের বাইরে। আর ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্তমান প্রধান টড গ্রিনবার্গের দায়িত্বই যথেষ্ট কঠিন। এ বিষয়ে কথা বলে আমি তাঁর কাজ আরও কঠিন করতে চাই না।’

টড গ্রিনবার্গের নেতৃত্বাধীন ক্রিকেট অস্ট্রেলিয়া ওই তদন্ত নতুন করে না খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে ২০১৮ সালের ঘটনা নিয়ে খেলোয়াড়দের অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ দিতে একটি আলোচনা সভা আয়োজনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। গ্রিনবার্গ স্পষ্ট করে জানিয়েছেন, ওই আলোচনা থেকে নতুন করে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

সিডনিতে অস্ট্রেলিয়ান পিজিএ চ্যাম্পিয়নশিপ চলাকালে ‘সিডনি মর্নিং হেরাল্ড’-কে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে সাদারল্যান্ড বলেন, খাজার দাবির বিষয়ে মন্তব্য করা তাঁর জন্য সমীচীন হবে না।

তিনি বলেন, ‘বর্তমান ক্রিকেটের বিষয়গুলো নিয়ে দূর থেকে মন্তব্য না করার অঙ্গীকার করেছি আমি। এখন পর্যন্ত সেই অঙ্গীকার রক্ষা করেছি।’

সাদারল্যান্ড আরও বলেন, ‘এটা বলাই যায়, ঘটনাটি কিছু স্মৃতি ফিরিয়ে এনেছে, যার বেশির ভাগই সুখকর নয়। আমার শুধু মনে পড়ে, সময়টা ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও মানসিক চাপের।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ২৩ মিনিট আগে
১২ বার পঠিত হয়েছে