ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী Logo গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী Logo বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী Logo ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির Logo যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কুমিল্লায় মৃত পরিবহন শ্রমিকদের পরিবারকে এককালীন অনুদান প্রদান Logo কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেপ্তার Logo বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার

কোনো দলকেই গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, শুধু বিএনপি নয়, কোনো দলকেই তাদের গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে না। শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে দাবা  প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঐতিহ্য সংগ্রাম ও গৌরবের ৩০তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।
‘বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে’- দলটির এমন অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি যদি মানুষ হত্যা, পেট্রলবোমায় মেরে জ্বালাও-পোড়াও রাজনীতি পরিহার করে তাহলে তাদের গণতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা দেওয়া হবে না।
তিনি বলেন, সরকার কোনো দলেরই গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেয় না। বিএনপি গণতান্ত্রিক নিয়মকানুন মেনে জ্বালাও- সহিংতার পথ পরিহার করলে আমাদের কোনো সমস্যা নেই। আর যদি বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ না করে তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সরকার কারও গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় না।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
৫৭ বার পঠিত হয়েছে