ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের Logo ইংল্যান্ডকে হারালেই ফাইনাল নিশ্চিত, হ্যাটট্রিক জয়ের লক্ষ্য পাকিস্তানের Logo পিকআপে সিমেন্টের বস্তার আড়ালে ৫৬০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১ Logo ক্রিপ্টো কেলেঙ্কারি: আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই ও বোনের মামলা খারিজ Logo তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি চায় টোকিও Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর

১ অক্টোবর থেকে ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ

প্রতিনিধির নাম :

ভোলা: ইলিশের উৎপাদন বাড়াতে আগামী ১ অক্টোবর থেকে ২২ দিন পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সারা দেশে ইলিশ আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এই ২২ দিন নদী মাছ ধরা বন্ধের লক্ষে সকলকে সচেতন করার জন্য বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোলা প্রেসক্লাবে ভোলা মৎস্য বিভাগ ও ইকোফিস প্রকল্পের যৌথ আয়োজনে এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

ভোলা সদর উপলো মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ভোলা জেলার মদনপুর চর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত শাহাবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার এবং ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় একশ’ কিলোমিটার অভয়া আশ্রম ঘোষণা করা হয়েছে।

জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারি আদেশ অম্যা করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে সর্ব উচ্চ দুই বছর সশ্রম কারাদন্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জড়িমানাসহ উভয় দণ্ড প্রদান করা হবে। সাংবাদিক সম্মেলনে এ সময় বক্তব্য রাখেন ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফট্যান্টে রেদোয়ান, ভোলা মৎস্যজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, কোস্ট ট্রাস্টের টিম লিডার রাশিদা বেগম, ইকোফিস প্রকল্পের সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম, ইসিএম প্রকল্পের সমন্বয়কারি, মো. মিজানুর রহমান প্রমুখ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
৪৪ বার পঠিত হয়েছে