ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ১৩ লাখের বেশি

প্রতিনিধির নাম :

২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম ধাপে ১৩ লাখ ৯ হাজার ৪৭৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি তালিকা আগামী ১০ জুন প্রকাশ করা হবে।

দেশের আটটি সাধারণ বোর্ড ও মাদরাসা বোর্ডের বিভিন্ন কলেজে ভর্তির আবেদনের জন্য সর্বশেষ সময়সীমা ছিল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে মোট ১৩ লাখ ৯ হাজার ৪৭৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে অনলাইনে ৯ লাখ ৬৫ হাজার ৫৫১ এবং বাকি ৩ লাখ ৫৭ হাজার ৯৮১টি আবেদন এসএমএসের মাধ্যমে জমা পড়ে।

খাতা পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের আবেদন আগামী ৫ ও ৬ জুন পর্যন্ত গ্রহণ করা হবে।

এবার কোনো শিক্ষার্থী ভর্তির নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হবে।

সারা দেশে এবার ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করে। সেই হিসাবে ২ লাখ ৬ হাজার ৬২৯ জন শিক্ষার্থী এখনো কলেজে ভর্তি আবেদন থেকে বিরত রয়েছে।

ঢাকা বোর্ডের কলেজ পরির্দশক অধ্যাপক হারুন অর রশিদ বলেন, সারা দেশে আটটি সাধারণ ও মাদরাসা বোর্ডের অধীনে ৭ হাজার ৩১৯টি কলেজে ২৮ লাখ ৭৬ হাজার ২৯৯টি আসন রয়েছে। তার মধ্যে ঢাকা বোর্ডের অধীনে ৯৮৭টি কলেজে রয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৮৮৭টি আসন।

তিনি বলেন, যেসব কলেজে আসনসংখ্যার চেয়ে বরাবর শিক্ষার্থী ভর্তি কম, এমন প্রায় ২০০ প্রতিষ্ঠানে আসনসংখ্যা কমানে হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীর ভর্তি চাহিদা রয়েছে অথচ আসনসংখ্যা কম, এমন ১৫০টির মতো কলেজে আসন বাড়ানো হয়েছে। এবার কারিগরি বোর্ডের ভর্তি কার্যক্রম আলাদা করা হয়েছে।

প্রথম পর‌্যায়ে যারা নির্বাচিত হবে না তাদের জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৯ ও ২০ জুন। দ্বিতীয় পর্যায়ের আবেদনের তালিকা প্রকাশ করা হবে ২১ জুন। এ ছাড়া তৃতীয় পর্যায়ে আবদেন গ্রহণ করা হবে ২৪ জুন এবং তালিকা প্রকাশ হবে ২৫ জুন।

আনুষঙ্গিক কাজ শেষ করে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি চলবে এবং ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮
১৮ বার পঠিত হয়েছে