ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজ Logo ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার Logo ডিআর কঙ্গোফেরত উগান্ডার নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিন Logo তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’ Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহায়তা চান তারেক রহমান Logo ফেনীতে ৮ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ, আটক ৬ Logo হেবরনে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করল ইসরাইল Logo হেবরনে ইসরাইলি সামরিক অভিযানে বাস্তুচ্যুত প্রায় ২ হাজার ফিলিস্তিনি Logo ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি Logo স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বনেদি ভেসপা এখন বাংলাদেশে

প্রতিনিধির নাম :

পৃথিবী জুড়ে ভেসপা স্কুটারের খ্যাতি। বহুকাল আগে থেকেই এটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এতদিন আমদানি করা বাইক ভেসপা বাংলাদেশে মিলতো। যার বেশিরভাগ আসতো ভারত থেকে। অবশেষে অফিসিয়ালি ভেসপা বাংলাদেশে তাদের ব্যবসা শুরু করলো।

বাংলাদেশে ভেসপার নিজস্ব পরিবেশক কেআর ইন্ডাস্ট্রিজ। কেআর ইন্ডাস্ট্রিজ থেকে আসল ভেসপা পাওয়া যাবে।

ভেসপা ব্র্যান্ডের স্কুটার তৈরি করে পিয়াগো। এটি ইতালির প্রতিষ্ঠান। এটি যাত্রা করে ১৯৪৬ সালে। ভেসপা তাদের পেইন্ট ও স্টীল ইউনিবডি এবং ডিজাইনের জন্য বিখ্যাত।

শুরুতে বাংলাদেশের বাজারে বেশ কয়েকটি মডেলের ভেসপা পাওয়া যাবে। এগুলো হলো ভেসপা এলএক্স ১২৫, ভিএক্সএল ১২৫, এসএক্সএল ১২৫, ভিএক্সএল এলিগ্যান্ট এবং এসএক্সএল ১৫০। মডেল ভেদে এগুলোর দাম ১ লাখ ৭৭ হাজার থেকে ২ লাখ ৫৫ টাকার মধ্যে।

এসব মডেলের ভেসপার প্রত্যেকটিতেই ফ্রন্ট হুইলে ডিস্ক ব্রেক রয়েছে। কিছু মডেলে রিয়ারেও ডিস্ক ব্রেক রয়েছে। ফলে দুর্দান্ত কন্ট্রোলিং এবং উন্নত ব্রেকিং সিস্টেম উপভোগ করা যাবে।

ভেসপার স্কুটারগুলোর ফুয়েল ট্যাংকির জ্বালানির ধারণ ক্ষমতা ৭ লিটার। এতে সর্বোচ্চ ৪৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। স্কুটারগুলোতে সর্বোচ্চ ৯৫ কিলোমিটার টপ স্পিড পাওয়া যাবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
৪০ বার পঠিত হয়েছে