ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সিএমএসএফ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ওয়াসি আজম Logo আন্তর্জাতিক মানের প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার Logo নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী Logo লালমনিরহাটে মাদকসহ মোটরসাইকেল জব্দ বিজিবি’র Logo ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রাম দুবছর পেরিয়ে তিন বছরে পর্দাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী Logo বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের যাত্রা শুরু Logo জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প

মিরপুরের বিহারী ক্যাম্পে অভিযানে বিপুল মাদকদ্রব্য উদ্ধার

প্রতিনিধির নাম :

রাজধানীর মিরপুর, পল্লবী ও কালশীর বিহারী ক্যাম্পগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই অভিযানে ২৭ মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।

এর আগে ক্যাম্পগুলোতে অভিযান চালাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তাই এবার তিনশ সশস্ত্র পুলিশ সদস্য ক্যাম্পগুলো ঘিরে রাখে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) মো. মনির হোসেনের নেতৃত্বে অভিযানে মিরপুর ডিভিশন পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড অংশ নেয়।

অভিযান শেষে মিরপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা ঢাকাটাইমসকে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পল্লবী থানার বিহারী ক্যাম্পগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে দুই হাজার ১৫০ পিস ইয়াবা, ছয় কেজি গাঁজা, ছয় শ ৭৪ গ্রাম হেরোইন ও ১২৫ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। এ সময় ২৭ মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাদন ফকির (পিপিএম) ঢাকাটাইমসকে জানান, ‘অভিযান শুরুর সময় পুরো ক্যাম্প এলাকা ঘিরে ফেলা হয়। বাইরে থেকে কাউকে ভেতরে বা ভেতর থেকে কাউকে বাইরে বের হতে দেওয়া হয়নি। আটকদের সবাই মাদক বিক্রেতা। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরই ধরা হয়েছে। কাউকে হয়রানি মূলকভাবে ধরা হয়নি। ডগ স্কোয়াডের সাহায্যে ক্যাম্পের বিভিন্ন ঘর থেকে মাদক উদ্ধার করা। ক্যাম্পগুলোতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
৩৩ বার পঠিত হয়েছে