1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঢাকাসহ ১৩ জেলার জন্য দুঃসংবাদ মাইক্রোবাসে বাসের ধাক্কা, খাদে পড়ে নিহত ৩ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই এশিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ রাজবাড়ীতে মে দিবসের প্রস্তুতিমূলক সভা ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ: বৈশ্বিক-বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ সমন্বিত উদ্যোগে কমছে যানজট; ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তি লিগ্যাল এইড সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার : আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী

অপুর ‘ইশারা’ বোঝেননি পরিচালক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

সুপারস্টার স্বামী শাকিব খানের সঙ্গে গোপন বিয়ে এবং সন্তান জন্মদানে আত্মগোপনের কারণে অনেক দিনই অভিনয় থেকে দূরে ছিলেন নায়িকা অপু বিশ্বাস। তবে দেড় বছর পর আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। ফিরেছেন স্বামী শাকিব খানের সঙ্গে শেষ ছবি ‘পাঙকু জামাই’য়ের শুটিং নিয়ে। শেষও করে ফেলেছেন।

অভিনয়ের জন্য নিজেকে আগের মতো ফিট করার জন্য কঠোর পরিশ্রম করেছেন অপু। দীর্ঘদিন অভিনয়ের বাইরে থেকে বেশ মুটিয়ে গিয়েছিলেন নায়িকা। তবে সম্প্রতি ‘পাঙকু জামাই’য়ের শুটিংয়ের জন্য ১৭ কেজি ওজন কমিয়েছেন তিনি। আগামী সপ্তাহ থেকে শুরু করবেন আরও কঠোর জিম ও ডায়েট।

গত ৯ অক্টোবর শুরু হয়েছিল ‘পাঙকু জামাই’য়ের শুটিং। কিন্তু এই শুটিং আরও এক সপ্তাহ পিছিয়ে দিতে চেয়েছিলেন অপু। সে কথা কানে তোলেননি পরিচালক আবদুল মান্নান। নায়িকার উদ্দেশ্য ছিল আরও কিছুটা ওজন কমিয়ে শুটিংয়ে নামবেন তিনি।

এ ব্যাপারে পরিচালক আবদুল মান্নান বলেন, ‘অপু ৯ তারিখ থেকে ‘পাঙকু জামাই’ ছবির শুটিং করেছেন। এই কয় দিনে সে অনেকটাই শুকিয়েছে। এখন মনে হচ্ছে, শুটিং আরও কয়েক দিন পিছিয়ে দিলে ভালো হতো। অপু আমাকে আগেই বলেছিল, আর এক সপ্তাহ পরে শুটিং করতে। আমি তখন তার ইশারা বুঝতে পারিনি।’

অন্যদিকে অপু বলেন, ‘আমি নিয়ম করে ডায়েট করছি, জিম করছি। এরই মধ্যে ১৭ কেজি ওজন কমিয়েছি। আগামী সপ্তাহ থেকে ডায়েটের নতুন ফর্মুলা শুরু করবো। তখন আরও দ্রুত ওজন কমিয়ে ফেলব। আগামী মাসে সিঙ্গাপুর যাব বিশেষজ্ঞের পরামর্শ নিতে। সেখানে প্রয়োজনীয় কিছু পরীক্ষা করাব। সবাই দোয়া করবেন, আমি যেন দ্রুত কাজের মধ্যে ফিরতে পারি।’

‘পাংকু জামাই’ ছবিতে নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, পুষ্পিতা পপি ও মিশা সওদাগর। আত্মগোপনে যাওয়ার আগে এটিই শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের শেষ ছবি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews