ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

লা লিগায় মেসির নামে ট্রফি!

প্রতিনিধির নাম :

তেলমো জারা, রাফায়েল ‘পিচিচি’ মোরেনো আর রিকার্ডো জামোরা। স্প্যানিশ ফুটবলের তিন কিংবদন্তি। তাঁদের নামে বেশ আগেই ব্যক্তিগত পুরস্কার চালু করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তাহলে লিওনেল মেসির নামেও কেন নয়? ঠিকই ধরেছেন। ‘লিওনেল মেসি ট্রফি’ নামে একটি ব্যক্তিগত পুরস্কার চালুর কথা ভাবছেন লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস।

পাঁচবারের বর্ষসেরা এই আর্জেন্টাইন নয়বার লা লিগা জিতেছেন। স্পেনের শীর্ষস্থানীয় লিগের ইতিহাসে মেসিই সর্বোচ্চ গোলদাতা। লিগে প্রতি মৌসুমের সেরা খেলোয়াড় বাছাই করে তাঁর হাতে ‘লিওনেল মেসি ট্রফি’ তুলে দেওয়ার কথা ভাবছেন তেবাস। লা লিগায় স্প্যানিশ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা পেয়ে থাকেন তেলমো জারা ট্রফি, মৌসুমের সর্বোচ্চ গোলদাতার জন্য আছে পিচিচি আর জামোরা ট্রফি তুলে দেওয়া হয় সেরা গোলরক্ষকের হাতে। নতুন পরিকল্পনা অনুযায়ী সেরা খেলোয়াড়টির হাতে লিওনেল মেসি ট্রফি তুলে দিতে চান তেবাস।

সংবাদমাধ্যমকে এ নিয়ে লা লিগা সভাপতি বলেন, ‘পরিকল্পনাটা পছন্দ হয়েছে, এটা নিয়ে ভাবতে হবে। আমার মতে, মেসি হবেন ইতিহাসের সেরা ফুটবলার, সম্ভবত এখনই। অনেকে নেইমারের কথা বলেন। কিন্তু তাঁর বয়স মাত্র ২৬ বছর আর আমি যত দূর জানি, মেসি ছোট থেকেই বার্সেলোনায় খেলছে এবং প্রতিবছরই সে আমাদের চমকে দিচ্ছে। সর্বোচ্চ পর্যায়ে তার সামর্থ্যের কোনো সীমা নেই। সে-ই সেরা খেলোয়াড়। খুব ভালো হয় যদি লিগের সেরা খেলোয়াড়ের হাতে তাঁর (মেসি) নামে একটি ট্রফি তুলে দেওয়া যায়।’

হাতে চোট পাওয়ায় প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন মেসি। তাঁকে ছাড়াই সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে হারিয়েছে বার্সা। তবে দল যে মেসির অভাব টের পাচ্ছে তা খোলাখুলিই বলেছেন বার্সা ভালভার্দে, ‘দল নিয়ে আমরা খুশি। তবে সে (মেসি) যত দ্রুত ফিরবে ততই ভালো। আমরা তাকে কালই ফেরত চাই।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
১২ বার পঠিত হয়েছে