ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান Logo বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান Logo শিশু-কিশোরদের ক্ষতির অভিযোগে মেটা-স্ন্যাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন মামলা Logo তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর Logo ইয়েমেনে জ্বালানি ও অক্সিজেন সংকটে হাসপাতাল, ঝুঁকিতে রোগীরা Logo বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজ Logo ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার Logo ডিআর কঙ্গোফেরত উগান্ডার নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিন

বার্সা শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরেছেন মেসি

প্রতিনিধির নাম :

লা লিগায় গত ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে ডান কবজির হাড়ে চিড় ধরা পড়ায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান লিওনেল মেসি। কিন্তু প্রত্যাশিত সময়ের আগেই মাঠে ফিরতে পারেন তিনি। চোটে পড়ার ১১ দিন পরই অনুশীলনে ফিরেছেন এই বার্সেলোনা তারকা।

বুধবার রাতে কোপা দেল রের ম্যাচে কালচারাল লিওনেসা ও শনিবার লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে অবশ্য মেসি খেলবেন না। তবে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে তার ফেরার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, চোটে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন ৩১ বছর বয়সি এই ফরোয়ার্ড। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে করেছেন ১২ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয় গোল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
১৫ বার পঠিত হয়েছে