ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

রাইসের সাথে ওয়েস্ট হ্যামের দীর্ঘমেয়াদী চুক্তি

প্রতিনিধির নাম :

উঠতি তারকা ডেক্ল্যান রাইসের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যাম। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার পূর্ব লন্ডনের দলটির হয়ে এ পর্যন্ত ৫১টি ম্যাচ খেলেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত ওয়েস্ট হ্যামেই থাকবেন রাইস।শর্তানুযায়ী আরো কিছুদিন এই চুক্তির মেয়াদ বাড়তে পারে।

বৃহস্পতিবার সাউথহ্যাম্পটনকে ২-১ গোলে পরাজিত করে টেবিলের মাঝামাঝিতে উঠে এসেছে হ্যামারসরা। মৌসুমের শুরুতে রাইস ওয়েস্ট হ্যামের সাথে চুক্তি বাড়াতে রাজী হননি। আগামী মৌসুমে রাইসের সাথে ক্লাবের বর্তমান চুক্তি শেষ হবার কথা ছিল। অন্য ক্লাবের আগ্রহের প্রেক্ষিতে তাকে দলে ধরে রাখতে বেশ বেগ পেতে হয়েছে হ্যামারসদের। এ সম্পর্কে ওয়েস্ট হ্যামের চেয়ারম্যান ডেভিড সুলিভান বলেছেন, ‘রাইসের সাথে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি নিয়ে আমরা অনেক দিন ধরেই কাজ করে আসছি। শেষ পর্যন্ত সবকিছু ভালভাবে হওয়ায় আমরা সবাই দারুন খুশী।’

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের নাগরিক রাইস আইরিশদের হয়ে বয়সভিত্তিক দল ছাড়াও জাতীয় দলে খেলেছেন। ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেটের নজড়েও তিনি এসেছিলেন। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারকে আপাতত বাইরে রেখে রাইস ক্লাব ফুটবলেই নিজেকে নিয়োজিত রাখতে বেশ মনোযোগী ছিলেন। তরুন খেলোয়াড়দের নিয়ে কাজ করার ক্ষেত্রে ওয়েস্ট হ্যামের দীর্ঘ ঐতিহ্য রয়েছে।

নতুনভাবে ওয়েস্ট হ্যামের সাথে থাকতে পেরে উচ্ছসিত রাইস বলেছেন, ‘আরো কিছুদিন এই ক্লাবে থাকতে পেরে আমি দারুন খুশী। সবসময়ই আমার এখানে থাকার ইচ্ছার ছিল, এতে কোন সন্দেহ নেই। সমর্থক, খেলোয়াড় ও কোচের কাছ থেকেও আমি সমর্থন পেয়েছি। আর এখন ক্লাবকে আরো কিছু দেবার সুযোগ তৈরী হলো। আমার বয়স এখনো অনেক কম, সে কারনেই নতুন চুক্তিতে ক্লাবের প্রতি আরো বেশী মনোযোগী হবার আশা করছি।’ খবর বাসসের।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
১২ বার পঠিত হয়েছে