ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

ক্রিকেট ছেড়ে অভিনয়ে আফ্রিদি?

প্রতিনিধির নাম :

দুবাই এর রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। সেখানে নানা রূপে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাকে। ক্রিকেট ছেড়ে ঠিক কী করছেন তা অবশ্য এখনো পরিস্কার করেননি। তবে অভিনয়ের ইঙ্গিত পাওয়া যায়।

সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভিডিওতে বিভিন্ন রূপে দেখা যায় শহীদ আফ্রিদিকে। কখনও দেখে দেখে মনে হচ্ছে তিনি একজন চিকিৎসক, কখনও বা ট্যাক্সি চালক আবার কখনও তাঁকে দেখে মনে হচ্ছে কোনও কনস্ট্রাকশন সাইটের কর্মচারি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ক্যামেরাও। তাছাড়াও সেই পোস্টের নীচের হ্যাশট্যাগ লেখা দেখে মনে করা হচ্ছে যে, এটি কোনও শুটিংয়েরই অংশ। কিন্তু ঠিক কোন বিষয়ে কাজ হচ্ছে, তা নিয়ে খোলাসা করে বলা হয়নি কিছুই। রহস্যের গন্ধ জিইয়ে রেখেছেন আফ্রিদি নিজেও।

এই ভিডিওটির শেষে তাকে বলতে দেখা যাচ্ছে যে, ‘আপনারা নিশ্চয়ই বুঝে উঠতে পারছেন না যে ঠিক কি হচ্ছে কিন্তু সবই আপনাদের সময়মতো জানানো হবে।’

ভিডিও ব্লগ নিয়ে কাজ করা পাকিস্তানি যুবক ওমর খানের সঙ্গেও একটি ছবিতে দেখা যায় আফ্রিদিকে। ছবিটি পোস্ট করে ওমর লিখেছেন যে, শহীদের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত রোমাঞ্চিত তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
১৩ বার পঠিত হয়েছে