ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর Logo ব্রাজিল-চিলিতে ভর করে দক্ষিণ আমেরিকায় ১৯.৫১ কোটি ডলারের রপ্তানি Logo ডিসি-কমিশনারদের কার্যালয়ে ৫ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বাড়বে সাশ্রয় Logo তরুণ প্রজন্মকে সত্য-ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ Logo সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ Logo ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধ, আড়াই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত Logo রাজশাহীর ৩৮ হাজার ৯৭০ আখচাষী পেলেন ১২ কোটি টাকার প্রণোদনা Logo যমুনার বুকে ‘মিনি কক্সবাজার’ সিরাজগঞ্জের চায়না বাঁধ Logo বেটিং ও তথ্য ফাঁসের অভিযোগের তদন্তের মধ্যেই রিজওয়ানকে মাঠে ফেরার অনুমতি
সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বিকালে সিদ্ধিরগঞ্জের ২নং বাসষ্ট্যান্ডস্থ নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি নারায়ণগঞ্জ মহানগর যুব কমান্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসসিম জেবিন বিনতে শেখ। সংগঠনের সভাপতি মো. নুর আলম আকন্দ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রধান, গোলাম কিবরিয়া অভি, সংগঠনের সাধারণ সম্পাদক নাদির হোসেন মিঠু ও হাজী সিরাজ প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছাড়াও মুক্তিযোদ্ধো নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।