ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান Logo কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার Logo সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন Logo নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর Logo বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী Logo ভীষণ হতাশ : বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর আক্ষেপ এমবাপ্পের Logo স্বাস্থ্যখাতের সংকটে অকালেই প্রাণ হারাচ্ছে কিউবার মানুষ Logo ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি মেসি Logo দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

অস্ট্রেলিয়ার সড়কে গেল বাংলাদেশির প্রাণ

প্রতিনিধির নাম :

অস্ট্রেলিয়ায় বাসায় ফেরার পথে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ব্রিসবেনের উত্তরের ব্রুসহিল হাইওয়েতে এক দুর্ঘটনায় নিহত হন তিনি।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, শহিদ ইসলাম (৩৯) নামের ওই ব্যক্তি ব্রিসবেনের অ্যালবিয়োনে স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন।

শহিদ ইসলামের বাড়ি বাংলাদেশের বাগেরহাট বলে অস্ট্রেলিয়ায় তার এক বন্ধু জানিয়েছেন।

গ্রিফিনে নিজের কেনা বাড়ির কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন শহিদ। স্ত্রী ফেরদৌসি ইসলাম ও চার বয়সী শিশু সন্তান তার অপেক্ষায় ছিল। পথে আরেকটি গাড়ির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই গাড়িটি উল্টো পথে আসায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, চুরি করা গাড়ি নিয়ে পালাচ্ছিলেন এক ব্যক্তি। রাস্তার উল্টো পথে আসায় শহিদের গাড়িকে ধাক্কা দেয় গাড়িটি। এতে দুর্ঘটনাস্থলেই শহিদের মৃত্যু হয়।

শহিদের মৃত্যুর খবর তার স্ত্রী ফেরদৌসি ফেসবুক দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন।

নিহত শহিদের বন্ধু নাজমুল খান শহিদ বলেন, শহিদ খুবই ভালো মানুষ ছিলেন। তার সঙ্গে সবার খুব আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

ব্রিসবেনে একটি স্বনামধন্য আইটি কোম্পানিতে চাকরি করতেন শহিদ। রোববার নিজের কেনা বাড়িতে ওঠার কথা ছিল তার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
৫ বার পঠিত হয়েছে