1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচল বাড়াতে’ সাহায্য করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষাখাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি করপোরেশনের নবাগত প্রশাসককে কুমিল্লা রাইফেলস ক্লাবের শুভেচ্ছা ও সম্মাননা কুমিল্লায় আধুনিক পার্ক ও রেইসকোর্স খালের উন্নয়ন কাজ পরিদর্শন: জেলা প্রশাসক ও সিটি প্রশাসকের দিকনির্দেশনা পারমাণবিক জ্বালানিতে স্বনির্ভরতার পথে ভারত

আদালতের রায় অনুযায়ী খালেদা জিয়ার থাকার ব্যবস্থা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

আদালতের রায় অনুযায়ী খালেদা জিয়ার থাকার ব্যবস্থা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।ভিআইপি হিসাবে খালেদা জিয়া কেনও ডিভিশন পাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ‘আদালতের রায়ে যেভাবে বলা আছে সেভাবেই করা হচ্ছে এবং করা হবে।’

রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত পুরনো কারাগারে কেন একমাত্র বন্দি  হিসেবে  রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই বারের প্রধানমন্ত্রী। উনি সাবেক এমপি। একটি বড় দলের চেয়ারপারসন। উনার এ সমস্ত সামাজিক মর্যাদা বিবেচনা করেই প্রথম দিন থেকেই তাকে সেরকম মানসম্পন্ন জায়গায় রাখা হয়েছে।’

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড  দিয়েছেন অস্থায়ী ৫ম বিশেষ জজ আদালত। সেদিনই রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে  পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে নিয়ে যাওয়া হয়। গত চার দিন ধরে একমাত্র আসামি হিসেবে তিনি এই কারাগারের একটি কক্ষে রয়েছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews