ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকরভাবে প্যাকেটজাত, চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা Logo এল নিনোর তীব্র প্রভাবে দাবানল-খরা, বাড়ছে খাদ্য ও বিদ্যুৎ সংকটের শঙ্কা Logo ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, খুতবায় সচেতনতামূলক বক্তব্যের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী

আদালত অবমাননা করছেন বিএনপি নেতারা

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার রায় কী হবে সেটা আদালত জানে। কিন্তু কী রায় হবে সেটা না জেনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আদালতকে হুমকি দিচ্ছেন। এর মানে তারা আদালতকে অবমাননা করেছেন এবং করছেন। বিষয়টি আদালতের নজরে নেয়া উচিৎ। তিনি বলেন বেগম খালেদা জিয়ার মামলায় আদালতের রায়কে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সরকার নয়, জনগণই তা প্রতিহত করবে। 
রোববার দুপুরে নারায়ণগঞ্জের গোগনগরের কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষা সেতুর প্রথম পিলারের পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় সেতু মন্ত্রী সেনাবাহিনীর তত্বাবধানে নির্মিত ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের গোগনগর ও কাশিপুর ক্ষতিগ্রস্ত দুইটি পুন:নির্মিত সেতুর উদ্বোধন করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করেছে ইলেকশনে না গিয়ে আবারো বিনা প্রতিদ্বন্দিতার ফাঁদ তৈরী করবে। এটা যদি তারা ভেবে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে না। এবারের নির্বাচনে অনেকগুলো দল অংশগ্রহন করবে। 
সেতুমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াতের নাশকতা পরিকল্পনা মোকাবেলায় সরকারের প্রয়োজন হবে না, জনগণই যথেষ্ট। আমরা কাজ করতে চাই। কাজের চেয়ে প্রচার বেশি করতে চাই না। কাজ করলে মানুষ দেখবে এবং কাজ দেখেই মানুষ বলবে শেখ হাসিনার সরকার কাজ করেছে। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসসান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, জেলা শাসক মো. রাব্বী মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল শরফুদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জেবিন বিনতে শেখ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ প্রমুখ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
২৪ বার পঠিত হয়েছে