ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে সিরিজ জিততে এক ধাপ দূরে ভারত Logo গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo হরমুজ প্রণালীতে দুই তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি ইরানের Logo গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী ফাহিমা খন্দকার, এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স

নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন ৩২ ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় ওই এলাকায় গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

আগুনের শিখা বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের চারপাশের ২০০ মিটার এলাকায় সাধারণ মানুষের চলাচলে সতর্কতা জারি করেছে প্রশাসন।

গ্যাসের উৎস, প্রকৃতি ও আগুন লাগার কারণ অনুসন্ধানে বুধবার সকালে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এর বিশেষজ্ঞ দল। এর আগে মঙ্গলবার রাতে দলটি ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিদর্শন শেষে বাপেক্সের ব্যবস্থাপক (ভূতত্ত্ব) ও ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এস এম নাফিফুন আরহাম বলেন, নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরে গ্যাসের স্তরের কাছাকাছি পৌঁছানো হয়েছিল। সেখান থেকে ভূগর্ভের ফাটল বা ভূতাত্ত্বিক চ্যুতির মধ্য দিয়ে গ্যাস ওপরে উঠে নলকূপের গর্ত দিয়ে বেরিয়ে এসে থাকতে পারে।

তিনি বলেন, গ্যাসের স্তরের ওপরের অংশ উন্মুক্ত হয়ে গেলে উচ্চচাপের গ্যাস ভূগর্ভের বিভিন্ন ফাটল দিয়ে পথ তৈরি করে কয়েক দিন পরও ভূপৃষ্ঠে উঠে আসতে পারে। গ্যাসের সংস্পর্শে কোনো উৎস থেকে স্ফুলিঙ্গ তৈরি হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মানুষের কর্মকাণ্ড কিংবা বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকেও আগুন লেগে থাকতে পারে।

আগুনের রং ও ধোঁয়া পর্যবেক্ষণ করে গ্যাসে তুলনামূলক ভারী হাইড্রোকার্বন থাকতে পারে বলে ধারণা করছেন বাপেক্সের এই কর্মকর্তা। তবে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ না করা পর্যন্ত গ্যাসের প্রকৃতি ও উপাদান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না। একই কারণে গ্যাসের মজুত সম্পর্কেও এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

নাফিফুন আরহাম আরও বলেন, গ্যাসের নির্গমন বন্ধ করতে বা এর চাপ আটকে দেওয়ার চেষ্টা করা হলে ভূগর্ভের অন্য কোনো দুর্বল স্থান দিয়ে গ্যাস বেরিয়ে আসতে পারে। এতে ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই আপাতত নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে রাখাই প্রধান অগ্রাধিকার। গ্যাসের উৎস ও প্রকৃতি জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ করা হবে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। আগুন নেভানোর কাজে সেনাবাহিনীও যোগ দেয়। কিন্তু গ্যাসের নির্গমন অব্যাহত থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি।

জনবল ও কারিগরি সরঞ্জামের সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে বাপেক্স, পেট্রোবাংলাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করা হয়।

এ ঘটনায় ওই এলাকায় প্রাকৃতিক গ্যাসের খনির সন্ধান মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজার বেল্টে এর আগে কোনো গ্যাসকূপের সন্ধান মেলেনি। তবে নলকূপ বসাতে গিয়ে গ্যাস বের হওয়া এবং দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় এলাকাবাসীর ধারণা, সেখানে গ্যাসের কোনো পকেট থাকতে পারে।

জানা যায়, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মধ্য খাগড়াছড়ির সেমুতাংয়ে একটি এবং চট্টগ্রামের সীতাকুণ্ড সলিমপুর থেকে সাগরের দিকে ২৫ কিলোমিটার দূরে সাঙ্গু গ্যাস ফিল্ড পাওয়া গিয়েছিল। এই দুটি ছাড়া চট্টগ্রাম বেল্টে আর কোনো গ্যাসক্ষেত্র নেই। বাঁশখালীতে দুটি কূপ খনন করা হলেও সেখানে কোনো গ্যাস পাওয়া যায়নি।

ইনানীতে নলকূপ থেকে আগুনের ঘটনায় বাপেক্সের অনুসন্ধান বিভাগের উপমহাব্যবস্থাপক জেবুন নাহার বলেন, বাপেক্সের একটি প্রতিনিধিদল মঙ্গলবার রাতেই সেখানে পৌঁছেছে। তারা নমুনা নিয়ে বুধবার ঢাকায় ফিরবেন। নমুনা বাপেক্সের ল্যাবে পরীক্ষা করার পর সেখানে কী ধরনের গ্যাস পাওয়া গেছে, তা বোঝা যাবে। নমুনা পরীক্ষা আজকালের মধ্যেই শেষ করা হবে বলে জানান তিনি।

জেবুন নাহার বলেন, নলকূপ খননের সময় অনেক ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে। সাধারণত মাটির কম গভীরতায় বায়োজেনিক গ্যাস থাকে। এগুলো মাটির কম গভীরতায় থাকা পকেট গ্যাস।

তিনি বলেন, ‘আমরা যে জোন থেকে গ্যাস তুলি তার গভীরতা কমপক্ষে ২ হাজার ৫০০ মিটার থেকে সাড়ে ৩ হাজার মিটারের বেশি। কিন্তু এখানে ৮০০ ফুট গভীরতার জোন থেকে গ্যাস উঠছে। ইনানীতে জোনভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ করা হয়েছে। কিন্তু খুব গভীর অনুসন্ধান এখানে হয়নি।’

স্থানীয় সূত্র জানায়, ঢাকার মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক ব্যক্তি সম্প্রতি ইনানী গ্রামের ছোট সেতু এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির কিছু জমি কিনে সেখানে খামারবাড়ি করছিলেন। ওই বাড়িতে নলকূপ বসাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নলকূপ খননকারী আবদুল্লাহ বলেন, ১০ থেকে ১৫ দিন আগে সেখানে একটি গভীর নলকূপ খনন করা হয়। তবে ৭০০ ফুট গভীরে গিয়েও খাবারের উপযোগী পানি পাওয়া যায়নি। পরে গত সোমবার থেকে পাশের আরেকটি জায়গায় নলকূপ বসানোর কাজ শুরু করেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে হঠাৎ নলকূপ বসানোর স্থান থেকে আগুন বের হতে শুরু করে।

স্থানীয় জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শামশুল আলম বলেন, সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে। ওই এলাকার মাটির নিচে গ্যাসের কোনো পাইপলাইন নেই। ধারণা করা হচ্ছে, এটি প্রাকৃতিক গ্যাস। আগুন জ্বলতে থাকায় স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আশপাশে ঘরবাড়ি কিংবা হোটেল-রিসোর্ট না থাকায় হতাহতের শঙ্কা নেই।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওখানে প্রাকৃতিক গ্যাস রয়েছে। এ কারণে এলাকাটি নিরাপত্তা বলয়ের আওতায় এনে বাপেক্সকে খবর দেওয়া হয়। ঢাকা থেকে দুজনের একটি টিম এসে কাজ করছেন।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৩৪ বার পঠিত হয়েছে