ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গোমেজের চোটে দুশ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা Logo অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ Logo জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী/// Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা

কাশ্মীরে ২ ট্রাকচালককে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম :

কাশ্মীরের সোফিয়ানে আপেল সরবরাহ করতে যাওয়া দুই ট্রাকচালককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, তাদের হত্যা করেছে জঙ্গিরা।

হত্যার পর তাদের ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আরও একজন ট্রাক চালক আহত হয়েছেন।

একই জেলায় এক সপ্তাহ আগে আপেল বিক্রেতাকে গুলি করে হত্যা করা হয়। খবর এনডিটিভির।

কাশ্মীর পুলিশের দাবি, সেখানে ব্যবসার উন্নতি হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে জঙ্গিরা।

পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বলেন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। নিরাপত্তা বাহিনীকে না জানিয়ে ভেতরে ঢুকেছিলেন ট্রাকচালকরা।

আধিকারিকরা জানিয়েছেন, দুই ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ট্রাকচালককে উদ্ধার করে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের ধরার চেষ্টা করছে পুলিশ।

নিহতদের মধ্যে একজনের নাম মহম্মদ ইলিয়াস বলে জানা গেছে। তিনি রাজস্থানের আলোয়ারের বাসিন্দা। আরেকজনের পরিচয় পা্ওয়া যায়নি।  আহত ট্রাকচালক জীবন পাঞ্জাবের হোসিয়ারপুরের বাসিন্দা।

গত ৫ অগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার ঘোষণার পর থেকেই রাজ্যটিতে পোস্টপেইড মোবাইল পরিষেবা বন্ধ ছিল। ৭০দিন পর গত সপ্তাহে তা ফেরানো হয়।

পোস্টপেইড মোবাইল পরিষেবা চালু করার পর, জঙ্গিদের থেকে নানা হুমকি উপেক্ষা করেই ব্যবসা শুরু করেন সেখানকার ব্যবসায়ীরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
১৪ বার পঠিত হয়েছে