1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচল বাড়াতে’ সাহায্য করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষাখাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি করপোরেশনের নবাগত প্রশাসককে কুমিল্লা রাইফেলস ক্লাবের শুভেচ্ছা ও সম্মাননা কুমিল্লায় আধুনিক পার্ক ও রেইসকোর্স খালের উন্নয়ন কাজ পরিদর্শন: জেলা প্রশাসক ও সিটি প্রশাসকের দিকনির্দেশনা পারমাণবিক জ্বালানিতে স্বনির্ভরতার পথে ভারত

খালেদার উকিল নোটিশের জবাব আইনিভাবে দেওয়া হবে: অর্থমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উকিল নোটিশের জবাব আইনিভাবে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, খালেদা জিয়ার উকিল নোটিশের জবাব আইনিভাবেই দেওয়া হবে। এটি উকিলরাই দেখবেন, আইনগতভাবে তারাই এর জবাব দেবেন।   আজ শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

মুহিত বলেন, সৌদি আরবে খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়ার অবৈধ সম্পদের পর্যাপ্ত তথ্য সরকারের কাছে আছে। প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তা তথ্যনির্ভর। যথাসময়ে এর প্রমাণ হাজির করা হবে। এ সময় অর্থমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। দিন দিন আমাদের জমির পরিমাণ কমছে, তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে খাদ্যের চাহিদা। বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপের ফলে আমরা খাদ্যশষ্য বিদেশে রপ্তানি করছি।   কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি বলেও জানান মুহিত। অনুষ্ঠানে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম শাহি আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে শেখ হাসিনা জানান, সৌদি আরবে জিয়া পরিবারের বিপুল সম্পদ রয়েছে। এই মন্তব্যের পর প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দলটির পক্ষ থেকে বলা হয়, ৩০ দিনের মধ্যে জবাব না পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ওই সময় বলেন, সম্প্রতি জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রী যেসব অভিযোগ উত্থাপন করেছেন এসব অভিযোগ প্রমাণ করতে না পারলে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে তারা মুখে নানা কথা বললেও অভিযোগ প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। তাই আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছি। ওইদিনই আওয়ামী লীগের পক্ষ থেকে নোটিশের জবাব দিতে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেসময় দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীকে পাঠানো বেগম খালেদা জিয়ার উকিল নোটিশ প্রত্যাহার করা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews