ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ Logo সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ Logo দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছাল Logo রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় সমন্বিত উদ্যোগের তাগিদ Logo অসুস্থ জীবন খান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা

খুলনায় এবারও মেয়েরা এগিয়ে

প্রতিনিধির নাম :

গতবারের ন্যায় খুলনায় এবারও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

এবার পিএসসিতে ১৯ হাজার ৪১ জনের মধ্যে পাস করেছে ১৮ হাজার ৩৬৩ জন মেয়ে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬২৫ জন। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন। জেএসসিতে মেয়েদের ১৫ হাজার ৪২১ জনের মধ্যে পাস করেছে ১৩ হাজার ৪৪৮ জন। ছেলেদের মধ্যে পাস করেছে ১২ হাজার ৫২৬ জন।

খুলনায় পিএসসিতে পাসের হার ৯৬ দশমিক ১১ ও জেএসসিতে ৮৬ দশমিক ০১ শতাংশ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার পিএসসিতে খুলনায় পরীক্ষার্থী ছিল ৩৫ হাজার ৯৮৭ জন। এর মধ্যে পাস করেছে ৩৪ হাজার ৫৯০ জন। গতবার খুলনায় ৩৮ হাজার ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৩৭ হাজার ৬০০ জন। গতবারের তুলনায় এবার পরীক্ষার সংখ্যা কম ছিল।

এছাড়া খুলনার ৪২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর জেএসসি পরীক্ষায় ৩০ হাজার ১৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ২৫ হাজার ৯৭৪ জন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
২৮ বার পঠিত হয়েছে