1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে মাদক মামলায় মালয়েশিয়া ছাএলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মাদক মামলায় মালয়েশিয়া ছাত্রলীগের সাবেক সাংগনিক সম্পাদক মওদুদ মোল্লাসহ ৩ জনকে জেলে হাজতে পাঠিয়েছে পুলিশ। গত রবিবার টুঙ্গিপাড়ায় উপজেলার শ্রীরামকান্দী এলাকার চরপাড়া থেকে ১৫ পিচ ইয়াবাসহ পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
মওদুদ মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোঃ মজিবর রহমান মোল্লার ছেলে এবং গ্রেফতার তার বাকী দু’সহযোগী হল, গ্যামাডাঙ্গা গ্রামের সেলিম শেখের ছেলে সাগর শেখ (২৭), শ্রীরামকান্দি গ্রামের সিরাজুল শেখের ছেলে শহিদুল শেখ (২৭)।
পুলিশ সুত্রে যানা যায়, আড়াই বছর আগে টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে জনৈক তরুণীর গায়ের বস্ত্র টেনে ছিঁড়ে ফেলার দায়ে তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড তাকে ছয় মাসের কারাদন্ড দিয়ে জেলে পাঠায়। পরিবারের সদস্যরা তখন অতিষ্ঠ হয়ে দু’বছর আগে চাকুরীর জন্য তাকে মালয়েশিয়া পাঠায়। সেখানেও সে নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তিন মাস আগে সে দেশে ফিরে এসে মাদক কারবারিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে।
টুঙ্গিপাড়ার ওসি এনামুল কবির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে (মামলা নং-০৬, তাং-১৩/১০/২০১৯) দায়ের হয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews