ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড Logo জাপান-মারকোসুর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে Logo অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী Logo বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

দেশের বর্তমান অবস্থা কারাগারের চেয়ে ভয়াবহ: গয়েশ্বর

প্রতিনিধির নাম :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের বর্তমান অবস্থা কারাগারের চেয়ে ভয়াবহ। শুধু রাতে নয় এখন মানুষ দিনে চলাচল করতেও ভয় পায়। তাই দেশকে বাঁচাতে এবং জনগণকে মুক্তি দিতে রাজপথে নেমে এই সরকারকে বিদায় করতে হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে এসব কথা বলেন গয়েশ্বর।

তিনি আরও বলেন, পদে নয় পথেই মুক্তি। কিন্তু আমরা পদের জন্য যতটা আগ্রহী রাজপথে নামতে ততটা আগ্রহী নই। কিছু না করে কারাগারে যাওয়ার চেয়ে কিছু করে কারাগারে যাওয়াই শ্রেয়।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মুক্তির দাবিতে এক সমাবেশের আয়োজন করেন তারা। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেনের সভাপতিত্বে শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭
১০ বার পঠিত হয়েছে