1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

নরসিংদীতে চুরির অভিযোগে কিশোরীকে পুড়িয়ে হত্যা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে নরসিংদীতে আজিজা খাতুন (১৪) নামের এক কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, শুক্রবার রাতে মোবাইল ফোন চুরির অপবাদে ওই কিশোরীর হাত-পা বেঁধে তার শরীরে আগুন দেয় তার চাচার শ্যালক। এরপর দগ্ধ অবস্থায় আজিজাকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ সূত্র জানায়, আগুনে আজিজার শরীরের ৯৬ শতাংশ পুড়ে গিয়েছিল। যে কারণে বাঁচার সম্ভাবনা ছিলনা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews